গাজা উপত্যকায় ইসরায়েলি গুলিতে বুধবার ৮০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই গাজা সিটির বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল।
গাজা সিটির সেন্ট্রাল দারাজ এলাকার ফাইরাস মার্কেটের কাছে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছে, এমন একটি ভবন ও তাঁবুতে রাতভর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের দুইজন যোদ্ধাকে হামলা করেছে এবং হতাহতের তথ্য তাদের তথ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
এরই মধ্যে হামাসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত শহরের কেন্দ্রে অগ্রসর হওয়া অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনীর ট্যাংক ও সৈন্যরা।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

