ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ বেতারের পরিচালক শফিকুল আলমের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক

Rokib
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বিসিএস (তথ্য) ক্যাডারের ১৮তম ব্যাচের সদস্য ও বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় বার্তা সংস্থার পরিচালক শফিকুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ বেতারের পরিচালক শফিকুল আলমের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক সাড়ে ৮টায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শফিকুল আলম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।