ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুটবল বিশ্বকাপ নিয়ে নতুন হুমকি ট্রাম্পের

Rokib
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

আর মাত্র নয় মাস বাকি ফুটবল বিশ্বকাপ শুরু হতে । কিন্তু আয়োজক দেশ যুক্তরাষ্ট্রেই এখন নতুন ধাক্কা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন- যে শহরগুলোকে তিনি “বামপন্থি উগ্রপন্থিদের নিয়ন্ত্রিত” ও অসুরক্ষিত মনে করেন, সেখানে কোনোভাবেই ম্যাচ আয়োজন করতে দেবেন না। প্রয়োজনে ভেন্যু সরিয়ে নেওয়া হবে অন্য শহরে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘যে শহরগুলো বামপন্থি উগ্র নেতৃত্বে চলছে, যারা জানেই না কীভাবে শাসন করতে হয়। বিশ্বকাপ নিরাপদ হবে। কিন্তু যদি আমি মনে করি কোনো শহর নিরাপদ নয়, আমরা সঙ্গে সঙ্গে ম্যাচ সরিয়ে অন্যত্র নিয়ে যাব।’

বিশেষভাবে সিয়াটল (লুমেন ফিল্ডে ছয়টি ম্যাচ) এবং সানফ্রান্সিসকো (লিভাইস স্টেডিয়ামে ছয়টি ম্যাচ) নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন তুলেছেন তিনি। তবে নাম উঠে এসেছে শিকাগোরও, যেখানে অপরাধপ্রবণতা তুলনামূলক বেশি বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

প্রেসিডেন্ট আরও বলেন, ‘যদি মনে করি কোনো শহর সামান্যতমও নিরাপদ নয়, তবে শুধু বিশ্বকাপ নয়, এমনকি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকও স্থগিত করতে হতে পারে।’

বাংলাদেশ দলকে ওয়াসিম আকরামের পরামর্শ
২০২৬ সালের বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। দীর্ঘ প্রস্তুতির পর ভেন্যুগুলো চূড়ান্ত হলেও প্রেসিডেন্টের এই হুমকি বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তার ছায়া ফেলেছে। নিরাপত্তা ইস্যুতে রাজনৈতিক প্রভাব পড়া এখন আর নতুন কিছু নয়—কিন্তু ট্রাম্পের এই মন্তব্য নিঃসন্দেহে আয়োজক কমিটি, ফিফা এবং সংশ্লিষ্ট দেশগুলোর জন্য বড় ধাক্কা।

ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এত বড় টুর্নামেন্টের আয়োজন হঠাৎ ভেন্যু বদল বা স্থগিতের হুমকির মুখে পড়লে বিশ্ব ফুটবলের শীর্ষ সংস্থাকে কূটনৈতিক ও লজিস্টিক— দুই ফ্রন্টেই কঠিন পরীক্ষায় পড়তে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।