ঢাকাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

নিজস্ব প্রতিবেদন
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাজউদ্দীন আহমদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘সোহেল তাজের বিদেশযাত্রা বাধা দেওয়া হয়েছে।’ কবে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে মাহজাবিন মিমি বলেন, ‘সম্ভবত বুধবার ঘটেছে।

’ তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। শুধু বলেছেন, ‘সেটা তাদেরই জিজ্ঞাসা করুন।’
অন্যদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজ দেশত্যাগ করতে পারেননি।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।