ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের এপিএস জিয়াউর রহমান জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ১, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের এপিএস এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০১ অক্টোবর) কাজির দৈউরী কাঁচা বাজার সংলগ্ন বাইতুর মামুর সৈয়দ রহমান শাহ্ ( রহঃ ) জামে মসজিদ প্রাঙ্গণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাধারণ ঠিকাদারদের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জিয়াউর রহমান জিয়া একজন নিবেদিত প্রাণ সংগঠক ও জনপ্রিয় তরুণ নেতা। সিটি কর্পোরেশনের কাজে তিনি সর্বদা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। নগর উন্নয়ন ও মেয়রের কর্মপরিকল্পনা বাস্তবায়নে তাঁর ভূমিকা প্রশংসনীয়। বক্তারা আরো বলেন, তিনি সততা, সাহস ও কর্মদক্ষতার মাধ্যমে সহকর্মী, জনপ্রতিনিধি এবং কর্মীদের আস্থাভাজন হয়ে উঠেছেন।

বক্তারা বলেন, “মানুষের জন্য কাজ করাই তাঁর জীবনের লক্ষ্য। তাই নগরবাসীর প্রিয় এই সংগঠক যেন দ্রুত সুস্থ হয়ে পুনরায় সক্রিয় ভূমিকা রাখতে পারেন, এটাই আমাদের কামনা।”

মাহফিলে জিয়াউর রহমান জিয়ার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং পরিবারবর্গের কল্যাণ কামনা করা হয়। শেষে মিলাদ ও মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্যও দোয়া করা হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্নান হাওলাদার , সাবেক চেয়ারম্যান আলমগীর ইসলাম চৌধুরী , মোহাম্মদ ইউসুফ ,আবু ফয়েজ, মোঃ আলাউদ্দিন, মোঃ ইকবাল হোসেন চৌধুরী , মোঃ শহীদ, মোঃ ইসহাক মোঃ ইদ্রিস মিয়া, আনোয়ার হোসেন,মোর্শেদ আলম, নেছারুল ইসলাম নাজমুল, মাহামুদ,আবদুল্লা আল মামুন জিতু, রানা, বাপ্পি, ফয়সাল আহেমদ সহ প্রমূখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।