চাকরি জীবনের দীর্ঘ পথচলা শেষে অবসরে গেলেন রেলওয়ে ক্যারেজ অ্যাটেনডেন্ট মোঃ তোফাজ্জল হোসেন ও মোঃ নাজিম উদ্দিন। ৫৯ বছর কর্মজীবন শেষে গত ৩ অক্টোবর (শুক্রবার) বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) চট্টগ্রাম নিয়ন্ত্রিত এসএসএই হেড টিএক্সআর দপ্তরে দায়িত্ব পালন শেষে তারা অবসর গ্রহণ করেন।

তাদের শেষ কর্মদিবসটি স্মরণীয় করে রাখতে রেলওয়ে ক্যারেজ অ্যাটেনডেন্ট কাউন্সিল চট্টগ্রাম শাখার সদস্যরা আয়োজন করেন এক আন্তরিক বিদায়ী অনুষ্ঠান।
ফুলেল শুভেচ্ছা, কেক কাটা, মিষ্টি বিতরণ ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সহকর্মীরা বিদায় জানান এই দুই অভিজ্ঞ রেলকর্মীকে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যারেজ অ্যাটেনডেন্ট কাউন্সিল চট্টগ্রাম শাখার সম্মানিত সভাপতি জনাব আলী আকবর।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, সদস্য মোঃ শহিদুল ইসলাম মরন, মোঃ নাহিদুল ইসলাম, মোঃ মিজান, মোঃ জাহাঙ্গীর আলম, শংকর কান্তিদে, বিপ্লব, বাদল, দিনেশ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন রেলওয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সম্মানিত উপদেষ্টা (তথ্য -জন সংযোগ) জাকির আহমেদ, সিলেট রেলওয়ে বিদ্যুৎ বিভাগের কর্মচারী রাব্বিন।।
সহকর্মীরা তাদের বিদায়ী শুভেচ্ছা জানিয়ে বলেন, আন্তঃনগর ও মেইল এক্সপ্রেস ট্রেনে দীর্ঘদিনের সহযাত্রায় তোফাজ্জল হোসেন ও নাজিম উদ্দিন ছিলেন সবার আপনজন। অবসর জীবনে তারা যেন সুস্থ, সুন্দর ও সুখময় জীবন কাটাতে পারেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সবাই।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD