ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আটক দুই বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

Rokib
অক্টোবর ৬, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের দায়ে আটক দুই বাংলাদেশি যুবককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (৬ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি জানায়, রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় বিজিবি-বিএসএফ’র দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে ফেনী পরশুরামের বিলোনিয়া সীমান্ত দিয়ে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

তারা হলেন- ঢাকার রামপুরের খিলগাঁও এলাকার মো. হাবিবুল হকের ছেলে মো. মারশাফিউল হক (৩১) ও কক্সবাজারের ঝাউতলা এলাকার মো. জাফর আহমদের ছেলে মাজহারুল ইসলাম (২১)।

জানা গেছে, তারা দুজন স্থানীয় দালালের মাধ্যমে অবৈধ পথে রোববার দুপুরে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে।

পরশুরাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, রোববার বিকেলে দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সোমবার (৬ অক্টোবর) আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।