ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবার মামলায় মিয়ানমারের নাগরিকের যাবজ্জীবন

Rokib
অক্টোবর ৬, ২০২৫ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার ইয়াবার মামলায় মিয়ানমারের নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড ও মো.সেলিম হোসেন নামের একজনকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা’র আদালত এই রায় দেন।

দণ্ডিত আসামি মো.ইউসুফ (৩৫) মিয়ানমারের সালামত উল্লাহ’র ছেলে। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং পুরাতন রোহিঙ্গা ক্যাম্পে থাকতেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বাংলানিউজকে বলেন, ৮ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো.ইউসুফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো.সেলিম হোসেন নামের এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১৩ আগস্ট দুপুরে বাকলিয়া শাহ আমানত সেতু সংযোগ সড়কের কর্ণফুলী সিটি গার্ডেনের সামনে অভিযান চালিয়ে র‌্যাব-৭ তাদের আটক করে। এ সময় ইউসুফের কাছ থেকে ৪৯ হাজার ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪০ গ্রাম ইয়াবার ভাঙা গুঁড়া উদ্ধার করা হয়। মামলা তদন্ত শেষে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২২ সালের ৩১ মার্চ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।