ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হেলমেটবিহীন চালকের মোটরসাইকেলে চড়ার ব্যাখ্যা দিলেন উপদেষ্টা

Rokib
অক্টোবর ৯, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শনে গিয়ে গতকাল বুধবার তীব্র যানজটে আটকা পড়েন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। একপর্যায়ে গাড়ি থেকে নেমে তিনি মোটরসাইকেলে ওঠেন। তবে সেই মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট ছিল না, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি হয়।

বিষয়টির ব্যাখ্যা দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ফাওজুল কবির খান।

তার পোস্টটি শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
‘উপদেষ্টার রোজনামচা, চালকের হেলমেট নাই, ও সেফ এক্সিট’ শিরোনামে আজ বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া পোস্টে উপদেষ্টা বলেন, সরাইলের পথে যানজটে সাত-আট কিলোমিটার রাস্তায় এক ঘণ্টা আটকে থাকার পর তিনি প্রথমে হেঁটে ও পরে মোটরসাইকেলে রওনা হন।

তিনি বলেন, ‘মোটরসাইকেল খুঁজতে গিয়ে দেখা যায় চালক কিংবা যাত্রী কারওই হেলমেট নাই। আট-দশটা মটোরবাইক খুঁজে একটিমাত্র হেলমেট পাওয়া যায়।

অনেক খোঁজাখুঁজির ও অপেক্ষার পরও চালকের জন্য হেলমেট না পেয়ে সবার পরামর্শে একমাত্র হেলমেটটি নিজে পড়ে রওনা দিই।’
হেলমেটবিহীন বাইকচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে পরামর্শ ও বিআরটিএ, জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।