ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আড়াই হাজার কেজি মা ইলিশ জব্দ

মল্লিকা বিশ্বাস
অক্টোবর ১২, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: নগরের ইপিজেড থানাধীন আকমল আলী মৎস্যজীবী ঘাটে অভিযান চালিয়ে সাগর থেকে আসা চারটি ফিশিং বোট থেকে প্রায় ২ হাজার ৫শ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। চার বোটের ৪ জনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) সকালে নৌ পুলিশ, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কোস্টগার্ড ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে সাগর থেকে ইলিশ ধরার তথ্য পেয়ে আকমল আলী ঘাট এলাকায় অভিযান চালানো হয়।

এসময় সাগর থেকে ফেরত আসা চারটি ফিশিং বোটে থাকা ২ হাজার ৫শ কেজি মা ইলিশ জব্দ করা হয়। ৪ জনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানায়, মাদরাসা ও সমাজসেবামূলক সংগঠনে বিতরণের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে জানায় চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ২২ দিনের ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুতের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।