ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকের ওপর হা’ম’লায় দৃষ্টান্তমূলক শা’স্তি’র দাবি বিএমইউজের চট্টগ্রাম জেলা শাখা

Rokib
অক্টোবর ১২, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলায় শাস্তির দাবি বিএম ইউজের।

চট্টগ্রাম মেট্রোপলিটনের খুলশী থানায় যমুনা টেলিভিশনের রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরাপার্সন আসাদুজ্জামান লিমন উপর পেশাগত দায়িত্ব পালনকালে খুলশী থানার অভ্যন্তরে সিএমপি’র (উত্তর) বিভাগের ডিসি আমিরুল ইসলাম কর্তৃক শারীরিক হেনস্থার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে’র)

আজ( ১২ অক্টোবর) রবিবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক সহিদুল ইসলাম ও সদস্য সচিব নাসির উদ্দিন লিটন এর এক বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ বলেন: পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টিভির রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরা পার্সন আসাদুজ্জামান লিমনকে খুলশী থানায় আটকে রেখে সিএমপি’র ডিসি উত্তর আমিরুল ইসলাম কর্তৃক এই ধরনের নেককারজনক ও পৈশাচিক হামলা মেনে নেওয়া যায় না। এই ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতাকে সংকুচিত করার ঘৃণ্য প্রক্রিয়া এবং গণমাধ্যমকে ভীতি প্রদর্শন করার অপচেষ্টা। এই হামলা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে স্বীকৃত গণমাধ্যমের টুটি চেপে ধরার জন্য পুলিশি পোশাককে কলঙ্কিত করার হীন প্রচেষ্টার সমতুল্য।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি জোর দাবি জানান তারা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।