ঢাকারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৩৫ বছর পর চাকসু নির্বাচনে উৎসব

Rokib
অক্টোবর ১৫, ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল থেকেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ, তবে নিরাপত্তাব্যবস্থাও কড়া। ১৯৯০ সালের পর প্রথমবারের মতো আয়োজিত এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস ও আগ্রহ। আইটি অনুষদ থেকে প্রকৌশল অনুষদ—সব কেন্দ্রেই ভোটারদের লাইন, প্রার্থীদের ব্যস্ততা, আর নিরাপত্তার কড়াকড়ি—সব মিলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজ এক ঐতিহাসিক দিন পার করছে

আইটি অনুষদে ভোট দেওয়ার পর ছাত্রদলের প্যানেলে ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়ের আঙুলে কালি লাগিয়ে দেওয়া হচ্ছে

ভোটকেন্দ্রে ছাত্রশিবিরের জিএস পদপ্রার্থী সাঈদবিন হাবিব

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ কেন্দ্রে ভোট দেন ছাত্র ইউনিয়ন (একাংশ) ও ছাত্রফ্রন্ট (বাসদ)-সমর্থিত প্যানেল দ্রোহ পর্ষদের ভিপি প্রার্থী ঋজু লক্ষ্মী অবরোধ

ভোট দিতে বিশ্ববিদ্যালয়ের আইটি অনুষদ কেন্দ্রে সারিতে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা

সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে সিসি ক্যামেরার মনিটর

ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান

কাটাপাহাড় এলাকায় একজন ভোটারের পরিচয়পত্র দেখছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা

বিশ্ববিদ্যালয় গেটে পুলিশের সাঁজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে

স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা

সুত্র: প্রথমআলো

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।