বোয়ালখালী সংবাদ পত্রিকা’র ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান কেক কেটে উদযাপন করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর), বাদে মাগরিব বোয়ালখালী প্রেস ক্লাবের কার্যালয় অনুষ্ঠিত
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম মনজুর আলম মাস্টার।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মন্নান, সমাজ সেবক রাজনীতিবিদ হাজি আবু আকতার, শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ চৌধুরী, বোয়ালখালী পৌরসভা বিএনপি সাবেক সহসভাপতি কামাল উদ্দিন।
বোয়ালখালী সংবাদের সম্পাদক ও প্রকাশক সৈয়দ মোঃ নজরুল ইসলাম সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক প্রভাস চক্রবত্তী সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক প্রলয় চৌধুরী মুক্তি, প্রেস ক্লাবের সদস্য শাহ আলম বাবলু, এম মনির চৌধুরী রানা, সমাজকর্মী মোঃ হায়দার চৌধুরী, উপজেলা তরুণ দলের আহবায়ক নুরুল কবির, ইব্রাহিম হোসেন সজীব, আবদুল ছাত্তার, আবদুল ছবুর প্রমুখ।
এছাড়াও পত্রিকাটির ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বোয়ালখালী ঐতিহ্যবাহী বুড়া মসজিদের মতোয়াল্লী রাজনীতিবিদ আলহাজ্ব মোঃ নুরুন্নবী চৌধুরী।
বিভিন্ন সংগঠন শ্রেণীও পেশার নেতৃবৃন্দরা।
এ সময় তারাঁ বলেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছে বোয়ালখালী সংবাদ।
এ ধারাবাহিকতা ধরে রাখার জন্য বোয়ালখালী সংবাদ পরিবারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান বক্তারা।

