ঢাকাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জুলাই সনদ সইয়ের দিন শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার’

Rokib
অক্টোবর ১৭, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

জুলাই জাতীয় সনদ সইয়ের দিনে শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা জুলাই শহীদ পরিবার ও আহতদের রাস্তায় নামতে বাধ্য করেছে।’

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটায় মিরপুর ১০-এর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে জামায়াতের মতো আর কাউকে জুলুমের শিকার হতে হয়নি। তাই জুলাই মজলুমদের কষ্ট আমরাই সবচেয়ে ভালো বুঝি।’

জামায়াত জুলাই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত কারো বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেয়নি বলেও উল্লেখ করেন জামায়াতে ইসলামীর আমির।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।