ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফের চলছে খুলশীতে শতবর্ষী পুকুর ভরাট

বেলাল আহমেদ (ভ্রাম্যমান প্রতিনিধি)
অক্টোবর ১৮, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

খুলশীতে শতবর্ষী পুকুর ভরাট করছে
নগরীর খুলশী ওয়্যারলেস কলোনি পুরোনো জামে মসজিদের পাশে শতবর্ষী পুকুর ভরাট করছে সাইনবোর্ড বিহীন সিএ প্রপার্টিজ ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (সিপিডিএল)। গত কয়েকদিন ধরে দিন-রাত সমানে পুকুরের একটি অংশ ভরাট করে ফেলেছে তারা।
ওয়্যারলেস মোড় এলাকার বাসিন্দা, মসজিদের মুসল্লি, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া যায়।
পরিবেশ অধিদপ্তর একটি মামলা থাকলেও মামলা চলমান অবস্থায় আবারও শুরু হয়েছে পুকুর ভরাটের কাজ সরজমিনে গিয়ে দেখা যায় কাজ চলমান,
স্থানীয়রা জানান, পুকুরটি তারা ভরাট করে বিল্ডিং নির্মাণ করবে। পরে বিষয়টি জানতে পেরে পরিবেশ অধিদপ্তর থেকে মামলা করা হয়েছে হয়েছে।
সরজমিন দেখা গেছে, মোছাম্মত নুর নাহার বেগম ও মোছাম্মত মসুদা বেগমের মালিকাধীন পূর্ব পাহাড়তলী মৌজার ওই জায়গায় পুকুরের গাড়ি করে মাটি এনে ভরাট করা হচ্ছে , বিএস খতিয়ান অনুযায়ী
পুকুরটি তারা ভরাট করে বিল্ডিং নির্মাণ করবে
পরিবেশ অধিদপ্তর মামলা দিলেও থামেনি ভরাট কাজ
৬১ শতকের বিশাল আকৃতির পুকুরটি ছাড়াও এখানে রয়েছে ২০ শতাংশ বাড়ির জায়গা এবং ২০ শতাংশ নাল জায়গা। পিকআপ গাড়ির মাধ্যমে সব জায়গায় মাটি ভরাটের কাজ চলেছে। এমনকি পাহাড় কাটা হলুদ ও কালো মাটি দিয়ে এক পাশ ভরাট করা হয়।
খুলশীতে শতবর্ষী পুকুর ভরাট। গতকাল বুধবার রাতে ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি বলেন, আমরা কোন পুকুর ভরাট করছি না। ওটা একটা ডোবার মত ছিল আর কোন পুকুরের অস্তিত্বও নেই। এরপরও পরিবেশ অধিদপ্তর থেকে মামলা করা হয়েছে, মামলা চলমান আমরা সেখানে যাবো। তাছাড়া আমরা কোন বিল্ডিংয়ের কাজ করবো না। খেলার জন্য একটা কৃত্রিম মাঠ টার্ফ তৈরি করবো। তাই এখানে কোন পুকুর ভরাটের কাজ চলছে না।
এদিকে গতকাল বুধবার রাতে খুলশী থানা পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়ে যান, পুলিশ চলে যাওয়ার পর আবারো তারা তাদের কাজ চালিয়ে যায়।
ওয়‍্যারলেস কলোনি পুরনো জামে মসজিদের মুসল্লি নাম না বলা শর্তে বলেন, সিপিডিএল পুকুর ভরাটের কাজ করছে। এর আগে পুকুরের আশেপাশে কেউ প্রবেশ করতে পারতো না। সেখানে প্রবেশ করতে চাইলে সিপিডিএল’র কর্মচারী, দারোয়ানদের বাধার মুখে পড়তে হতো সংবাদকর্মীদের। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের মামলার তদন্ত কর্মকর্তা রুম্পা সিকদার বলেন আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ব্যবস্থা নিব।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।