ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আলোচিত সেই বাংলাদেশি ‘পর্ন তারকা’ যুগল গ্রেপ্তার

Rokib
অক্টোবর ২০, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাতে বান্দরবানের সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ও এলআইসি শাখা যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আজ তাদের ঢাকায় আনা হচ্ছে। এব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

গত ১৭ অক্টোবর ‘দ্য ডিসেন্ট’ নামে নিউজ পোর্টাল একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে, যার শিরোনাম ছিল “পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশি যুগল যেভাবে আন্তর্জাতিক পর্ন তারকা”।

প্রতিবেদনটিতে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছিল, কীভাবে এক বাংলাদেশি দম্পতি এডাল্ট ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন এবং তাদের কর্মকাণ্ড কীভাবে তরুণ প্রজন্মকে এই খাতে আকৃষ্ট করছে। প্রতিবেদনটি প্রকাশের পর দেশজুড়ে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।