ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীর রগ কাটা লাশ

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ২০, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নগরের বন্দর থানাধীন বে-টার্মিনাল এলাকা থেকে শামিম মাসুদ খান (২৬) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।

শামিম মাসুদ খান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, স্থানীয়রা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামিম মাসুদ খানকে উদ্ধার করে। এ সময় শামিমের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিক অনুসন্ধানের পর  এ ঘটনার তদন্তভার বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।