ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারী মাদার্শা ইউপি চেয়ারম্যান শাহেদুল আলম সাহেদ গ্রেফতার

সাফায়েত মোরশেদ
অক্টোবর ২০, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

জেলার হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদুল আলম সাহেদকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

শাহেদুল আলম সাহেদ উত্তর মাদার্শা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বদিউল আলম হাট এলাকার মোহাম্মদ সোলায়মানের পুত্র।

গতকাল রোববার (১৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীর ২নং গেইট এলাকার একটি রেস্তোঁরা থেকে পাঁচলাইশ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়ামান বাসসকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনাসহ কয়েকটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতে পাঠানো হবে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে মাদার্শা ইউপি চেয়ারম্যান সাহেদকে গ্রেফতার করেছে। পাঁচলাইশ থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি আমাদের অবহিত করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।