ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আজ থেকে ফাজিল পরীক্ষা শুরু

মল্লিকা বিশ্বাস
অক্টোবর ২৫, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসাগুলোর ফাজিল স্নাতক (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২৪ শুরু হচ্ছে আজ শনিবার (২৫ অক্টোবর)।

প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

এবারের পরীক্ষায় সারাদেশের ৩৩০টি কেন্দ্রে মোট ১ লাখ ১৭ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।

তিনি জানান, পরীক্ষার সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে সারাদেশের সব পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্রের নিরাপত্তা, তদারকি টিম ও মনিটরিং ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।