জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত হলেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ সনদে সই করবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।
তিনি বলেছেন, “আমরা মনে করি, জুলাই সনদ স্বাক্ষরের বিষয় একটা আনুষ্ঠানিকতা; যে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জুলাই সনদের বাস্তবায়নের যে জায়গাটি আছে—সেটা আসলে সুনিশ্চিত করা সম্ভবপর নয়।
“জুলাই সনদ বাস্তবায়নের জায়গাটা সুনিশ্চিত হলে পরেই জাতীয় নাগরিক পার্টি-এনসিপির জুলাই সনদে স্বাক্ষর করার ব্যাপারে আগ্রহী রয়েছে।”
শনিবার দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

