ঢাকাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিআরটিএ, চট্টগ্রাম ড্রাইভিং লাইসেন্স নবায়ন কালে রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
অক্টোবর ২৬, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক অদ্য ২৬/১০/২০২৫ খ্রি:( রবিবার) পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন কালে রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক প্রতি সপ্তাহে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন কালে পেশাদার গাড়ি চালকদের বাধ্যতামূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে ।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ বিভাগের, অতিরিক্ত পুলিশ সুপার জনাব রইস উদ্দিন, বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের সম্মানিত উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব কাজী মোঃ মাহবুব কবির, বিআরটিএ, চট্ট মেট্রো সার্কেল-২ এর মোটরযান পরিদর্শক জনাব মেহেদী হাসান, বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক জনাব মোঃ ইকবাল আহমদ এবং সহকারী মোটরযান পরিদর্শক জনাব মোঃ আবু নঈম ।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চলাচলের নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগন্যাল, সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ, শব্দদূষণ, শীতকালে কুয়াশায় সতর্কতার সাথে গাড়ি চালানো, চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন, যাত্রী সাধারণের সাথে ভালো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে এ সংক্রান্ত লিফলেট, ব্রোশিয়ার বিতরন করা হয়।

উল্লেখ্য, পেশাদার ড্রাইভারদের রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রতি সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ড্রাইভারদের প্রত্যেককে ৩০০/- (তিনশত) টাকা সম্মানী এবং দুপুরের খাবার বিতরণ করা হয়।

আজকের প্রশিক্ষণে সর্বমোট ২৮৪ জন পেশাদার গাড়ি চালক প্রশিক্ষণ গ্রহণ করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।