ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যুবদল ঐক্যবদ্ধ

শহিদুল ইসলাম
অক্টোবর ২৭, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

আজ সারাদেশে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগর যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়

সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের উদ্যোগে জমিয়তুল ফালাহ জামে মসজিদ ময়দানে আয়োজিত সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যুবদলের ৪৭ বছরের এ যাত্রায় অনেক বাধা-বিপত্তি এলেও গণতন্ত্রের জন্য সংগ্রাম থামেনি, থামবেও না। নতুন প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধে গড়ে তুলতে কাজ করবে যুবদল। সেই সঙ্গে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করছে।

বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে উল্লেখ করে মোশাররফ হোসেন দীপ্তি বলেন, আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। সেখানে স্পষ্ট করে লেখা আছে, আগামীদিনে দেশ কীভাবে চলবে। সেই আলোকে আমাদের নেতাকর্মীদের কাজ করতে হবে। এখন বসে থাকার সময় নেই, দ্রুতগতিতে কাজ করতে হবে, যাতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম ও মো. সেলিম খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক সহ সভাপতি এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, এম. এ. রাজ্জাক, ফজলুল হক সুমন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবদুল গফুর বাবুল, সাহাব উদ্দিন হাসান বাবু, মো. মুসা, মিয়া মোহাম্মদ হারুন, হায়দার আলী চৌধুরী, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান, অরূপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সাবেকযুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, শাহীন হাওলাদার ও গুলজার হোসেনসহ প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।