ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে যুবদলের ৪৭তম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মো, আলেক উদ্দীন
অক্টোবর ২৭, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২৭ শে অক্টোবর) বিকাল ৫ টায় জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা যুবদলের উদ্যোগে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

‎জেলা ও উপজেলা পর্যায়ের যুবদল নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি র‍্যালি বের করে নানা শ্লোগানে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।

‎এর আগে পথসভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ আব্দুল ওহাব, বিএনপি নেতা আলী হাসান মুক্তা, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মুক্তাদুল হক আদনান প্রমুখ।

‎এ সময় বক্তারা বলেন, যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রণী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি জাতীয় স্বার্থে ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।