ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিজেকেএস স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২০২৫ সম্পন্ন

Rokib
অক্টোবর ২৭, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সিজেকেএস স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ সম্পন্ন হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর ) বিকেলে চট্টগ্রাম রাইফেল ক্লাবে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

ব্যাডমিন্টন কমিটির ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ চৌধুরী এবং সিজেকেএস এর সহ: প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম ও সদস্য সচিব, সিজেকেএস আবদুল বারী। বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস ব্যাডমিন্টন উপ-কমিটির চেয়ারম্যান ও এ্যাডহক কমিটির সদস্য সাইদুল ইসলাম মীর (ইবেন মীর), এবং সিজেকেএস এডহক কমিটির সদস্য রাজিব আহমেদ শিপলু। স্বাগত বক্তব্য প্রদান করেন সিজেকেএস ব্যাডমিন্টন কমিটির সম্পাদক মোস্তফা মোহাম্মদ জাবেদ ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস অ্যাথলেটিক্স কমিটির সম্পাদক সরওয়ারুল আলম সোহেল, বাস্কেটবল কমিটির সম্পাদক ও কাউন্সিলর প্রসেনজিৎ দত্ত রাজু, ব্যাডমিন্টন কমিটির ভাইস চেয়ারম্যান এমদাদুল হক বাদশা ও সালাউদ্দিন খান, সদস্য রাকিব উদ্দিন, আবদুল্লাহ আল ফরহাদ জ্যাকি প্রমুখ। এবারের স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্টে ২১টি স্কুল অংশগ্রহণ করছে।

টুর্ণামেন্টে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছে সানশাইন স্কুলের আফনান হামজা, রানার আপ হয়েছে মুসলিম হাই স্কুলের রাফসানুল হক জিসান।
মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছে মহিলা এককে ফুলকি স্কুলের রিহমা ফেরদৌস, রানার আপ হয়েছে আইডিয়াল স্কুলের ইফাত জাকিয়া রোকেয়া।
পুরুষ দ্বৈত চ্যাম্পিয়ন হয়েছে সাতকানিয়া মডেল স্কুলের রাফসান হামজা ও মোহাম্মদ আয়াজ, রানার আপ হয়েছে সানশাইন স্কুলের মোহাম্মদ জিহাদ ও ইমাম হোসেন।
মহিলা দ্বৈত চ্যাম্পিয়ন হয়েছে ফুলকি স্কুলের রিহমা ফেরদৌস ও আসমিয়া আনিস।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।