বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা যুবদলের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষে বুধবার ( ২৯ অক্টোবর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা সদরের পাম্প হাউজ এলাকা হতে একটি র্যালি বের হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদর বাস স্টেশনে এসে শেষ হয়। পরে বড়ইছড়িস্থ কাপ্তাই -চট্টগ্রাম সড়কে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
র্যালী, পরিস্কার পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণ শেষে কাপ্তাই সড়কের বড়ইছড়ি বাস স্টেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম শাকিল। এসময় তিনি বলেন,
কাপ্তাই উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ মো: জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এবং সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন।
রাঙামাটি জেলা যুব দলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো: সায়েম অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ এবং যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সহ সভাপতি জাফর আহমেদ স্বপন, সহ সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা,
আলোচনা সভায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন রাঙামাটি জেলা যুব দলের সিনিয়র সহ সভাপতি মো: আব্দুল মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো: নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো: আনোয়ার হোসেন ও সিরাজুল মোস্তফা এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: ইউসুফ চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুমন মারমা।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা বিএনপির এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

