যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের চরম ভোগান্তি দেখা দিয়েছে। সরকারি কার্যক্রম স্থবির বা শাটডাউনের জেরে প্লেন চলাচল নিয়ন্ত্রণকারী কর্মীদের (এয়ার ট্রাফিক কন্ট্রোলার) সংকট ও ফেডারেল নিরাপত্তা কর্মকর্তাদের বেতন বন্ধ থাকায় অসংখ্য ফ্লাইট বাতিল বা দেরিতে ছাড়ার ঘটনা ঘটছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত ১ হাজার ৭০০’র বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) নিরাপত্তা বজায় রাখার স্বার্থে যুক্তরাষ্ট্রের ৪০টি ব্যস্ততম বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চার শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে।
তবে এ সিদ্ধান্তেও যাত্রীদের দুর্ভোগ কমছে না। সময়মতো ফ্লাইট না ছাড়ায় বিমানবন্দরে আটকে পড়ছেন অনেকে। ওহাইওর কলম্বাসের মিশেল কাথবার্ট বলেন, ‘আমি চাই না আমাকে বিমানবন্দরের বেঞ্চে রাত কাটাতে হোক।’
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

