ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ওজন নিয়ে প্রশ্ন, রেগে গেলেন নায়িকা

মল্লিকা বিশ্বাস
নভেম্বর ৯, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

তামিল অভিনেত্রী গৌরি কিশান সম্প্রতি গিয়েছিলেন চেন্নাইয়ে তাঁর নতুন ছবি ‘আদার্স’–এর প্রচারে। সেখানেই এক সাংবাদিকের প্রশ্ন শুনে তেলেবেগুনে জ্বলে ওঠেন তিনি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই প্রচার অনুষ্ঠানে এক সাংবাদিক গৌরি কিশানের সহ–অভিনেতা আদিত্য মাধবনকে জিজ্ঞাসা করেছিলেন গৌরির ওজন সম্পর্কে।

গৌরি পরে সরাসরি সাংবাদিকের প্রতি বলেন, ‘আমার ওজনের সঙ্গে সিনেমার কী সম্পর্ক? আমার ওজন আমার নিজের পছন্দ, এটি আমার প্রতিভার সঙ্গে সম্পর্কিত নয়। আমি আমার কাজের মাধ্যমে কথা বলি, এবং আমি কঠোর পরিশ্রম করছি।’ পরে অনুষ্ঠানে উপস্থিত তাঁর সহকর্মীরা গৌরিকে শান্ত করতে চেষ্টা করলেও অভিনেত্রী কথা বলতে থাকেন। তিনি বলেন, ‘আমার এখানে একটি বক্তব্য আছে, আর সবাই আমাকে চুপ করাচ্ছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও দেখার পর গৌরির প্রতি সমর্থন ও প্রশংসা এসেছে। অভিনেত্রী ধন্যা রাজেন্দ্রন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘একেবারেই হতবাক যে কী ঘটেছে। গৌরি শান্ত ও দৃঢ়ভাবে পরিস্থিতি সামলেছেন।’

২৬ বছর বয়সী গৌরি কিশান মালয়ালম ও তামিল চলচ্চিত্রে কাজ করছেন। ১৮ বছর বয়সে তিনি তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন, যেখানে তিনি ছবির ‘৯৬’ সিনেমায় তৃষা কৃষ্ণানের কৈশোরের চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর নতুন সিনেমা ‘আদার্স’ গত শুক্রবার মুক্তি পেয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।