ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

Rokib
নভেম্বর ১৫, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুর গোরস্থানে দলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, এই সরকার দেশকে সুশাসিত করতে পারেনি। বিএনপি জনগণের দল, জনগণের শক্তিতেই আবার নতুন করে জেগে উঠেছে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন আরও সুসংগঠিত হচ্ছে।

ধানের শীষের পতাকা উড়বে জানিয়ে মির্জা ফখরুল বলেন, চাঁপাইনবাবগঞ্জ, গোদাগাড়ী, রাজশাহীর মানুষের ভালোবাসা বিএনপির দীর্ঘ আন্দোলনের বড় শক্তি। ইনশাআল্লাহ ধানের শীষের পতাকা আবারও এই অঞ্চলে উড়বে।

সমাবেশে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে পরিচয় করিয়ে দেন দলটির মহাসচিব।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ব্যারিস্টার আমিনুল হক এ এলাকার মানুষের জন্য কাজ করেছেন। তার পরিবারের অবদান আছে। সেই পরিবারের সদস্য শরিফ উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে তার পাশে থাকতে হবে।

এসময় বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটির সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলে
কবর জিয়ারত শেষে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।