ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সবার আগে ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে: মির্জা ফখরুল

Rokib
নভেম্বর ১৫, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

শনিবার (১৫ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ২৮৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শনে গিয়ে ফখরুল একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের দেশের স্বার্থ দেখতে হবে। প্রতিটি দেশ তার স্বার্থ দেখবে। আমাদের দায়িত্ব হবে যে সরকারই ক্ষমতাই আসুক, তারা জনগণকে সঙ্গে নিয়ে তাদের ন্যায্য দাবিগুলো আদায় করবে। তবে নির্বাচিত সরকার না থাকলে সেই গুরুত্ব পাই না, সেই শক্তিটা পাই না। তাই আমরা আশা করি বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয় নিঃসন্দেহে এগুলো সর্বোচ্চ গুরুত্ব পাবে।

তিনি  বলেন, ভারত প্রতিবেশী দেশ। ইচ্ছা করলেই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারত সহযোগিতা করেছিল। তাদের আরও বেশি করে বাংলাদেশকে সহযোগিতা করা দরকার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা উল্টো দেখেছি। মোদি সরকার বাংলাদেশকে চাপে ফেলেছে। সবকিছু নিয়ে গেছে। কিন্তু আমাদের কিছু দেয়নি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দিতে চাঁপাইনবাবগঞ্জ আসেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।