ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হিরো আলম গ্রেপ্তার

Rokib
নভেম্বর ১৫, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

সাবেক স্ত্রী রিয়া মনির দায়ের করা হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফোয়াদ আহমেদ  জানান, গ্রেপ্তার হিরো আলমকে আদালতে হাজির করা হয়েছে।

গত ১২ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত বাদীর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। জামিনের শর্ত ভঙ্গ করায় পরোয়ানা জারি করেন আদালত।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।