ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশ উপলক্ষে আনন্দ মিছিল

Rokib
নভেম্বর ১৭, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির আনুষ্ঠানিক আত্মপ্রকাশকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম মহানগর সমন্বয়ক কমিটির সদস্য লুৎফুর রহমান রোহানের তত্ত্বাবধানে এবং জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম মহানগর শাখার সংগঠক জাওয়াদ চৌধুরীর নেতৃত্বে এ মিছিল বের করা হয়।

শুক্রবার বিকেলে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিলটি। মিছিলে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা অংশ নেন এবং আত্মপ্রকাশ উপলক্ষে উচ্ছ্বাস প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশক্তি মহানগর শাখার সংগঠক আদর, সায়েম, তানভির, ইরফান, সাগর, আমান, সাইমুন, তামিম, সিফাত, জিসান, শরীফ প্রমুখ।

প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় ছিলেন মহানগর যুবশক্তির সংগঠক আফতাব মজুমদার এবং শ্রমিকশক্তির যুগ্ম সমন্বয়কারী আব্দুল আওয়াল ফয়সাল।

এসময় জাতীয় ছাত্রশক্তির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ শিক্ষাঙ্গনে সুস্থ রাজনীতি, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজ নির্মাণে তরুণদের ভূমিকা আরও সক্রিয় করবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।