ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফেনী মাদক বিরোধী অভিযানে ২৮ কোজি গাঁজা সহ ০২ জন আটক

Rokib
নভেম্বর ১৭, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ফেনী সদর থানা এলাকা হতে মাদক বিরোধী অভিযানে ২৮ কোজি গাঁজা উদ্ধারসহ ০২ জন মাদক কারবারি আটক, মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মাইক্রোবাস জব্দ করেছে, র‍্যাব-৭,চট্টগ্রাম এবং র‍্যাব-১১ কুমিল্লা এর যৌথ আভিযানিক দল।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি কুমিল্লা জেলা হতে চট্টগ্রাম জেলার উদ্দেশ্যে একটি মাইক্রোবাস যোগে মাদক পরিবহন করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৬ নভেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত্রি ১৯০০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১১ কুমিল্লা এর যৌথ চৌকস আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর থানাধীন হাজারী রোডের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ীটির জন্য অপেক্ষা করতে থাকে। চেকপোষ্ট চলাকালে গাড়ীটি উক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যরা গাড়ীর চালক অভিযুক্ত ১। মোঃ রিমন হোসেন (২০), পিতা-মোঃ আফজাল হোসেন, সাং- ভুলইন দাসপাড়া, থানা- সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা, ২। শাহীন হোসেন শামিম (১৯) পিতা-মৃত আব্দুল ওহাব, সাং-মানিকপুর, থানা- চৌদ্দগ্রাম জেলা-কুমিল্লাদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে মাইক্রোবাসের পিছনের অংশে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ০২টি সাদা রংয়ের প্লাটিকের বস্তা হতে ২৮ কেজি মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ০২ লক্ষ ৮০ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মাইক্রোবাস জব্দ করা হয়।

গ্রেফতারকৃত অভিযুক্তদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং জব্দকৃত গাড়ি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।