ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ওলামা দল রাঙ্গামাটির সাথে এ্যাড. দীপেন দেওয়ান এর মতবিনিময় সভা

মাহাদী বিন সুলতান
নভেম্বর ২৯, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. দীপেন দেওয়ান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সহ সভাপতি ও রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও রাঙামাটি জেলা আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম পনির, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন, সিঃ যুগ্ম সম্পাদক আলী বাবর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, রাঙামাটি পৌর বিএনপির সভাপতি এস.এম শফিউল আজম শফি ও রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মুজিবুল হক।

রাঙামাটি জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ ইব্রাহীম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মোহাম্মদ নোমানের সঞ্চালনায় এসময় রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম ও জেলা জাসাস সভাপতি মোঃ কামাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, আলেম সমাজ আমাদের শ্রদ্ধার পাত্র। আলেমদের সাথে নিয়েই আমরা দেশ উন্নয়নে কাজ করতে চাই। আপনারা আমাদের চলার পথে আলো দেখাবেন। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের আলেম সমাজকে ভালোবাসতেন। তিনিই প্রথম ওলামা দল গঠনের মধ্য দিয়ে আলেম সমাজ কে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন।

বক্তব্যে তিনি ধানের শীষে ভোট দিতে আলেমদের কে উদ্ভুদ্ধ করার পাশাপাশি আগামী নির্বাচনে জয়লাভ করতে সকলের দোয়া চান।

অনুষ্ঠানের শেষে ৩বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।