ঢাকারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়া একজন মহীয়সী নারী : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

Rokib
ডিসেম্বর ৫, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বিএপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন মহীয়ষী নারী। বেগম জিয়া মুক্তিযুদ্ধের সময় জেল খেটেছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা।
তিনি বলেন, বিগত ১৭ বছর তাঁর প্রতি জুলুম নির্যাতন করা হয়েছে। তিনি হেঁটে জেলে গেছেন, আর অসুস্থ অবস্থায় জেল থেকে বেরিয়ে এসেছিলেন। তাঁকে মিথ্যা মামলায় সাজা দিয়ে স্যাঁতসেঁতে অন্ধকার কারাগারে রেখেছিল স্বৈরাচারী হাসিনা সরকার। আমরা উনাকে দেশ-বিদেশে ডাক্তার দেখিয়েছি, কিন্তু তিনি পরিপূর্ণ সুস্থ হতে পারেননি। তিনি এখন অনেক বেশি অসুস্থ। তাঁর সুস্থতার জন্য এখন সারা দেশের মানুষ প্রার্থনা করছে। তিনি যেন সুস্থ হয়ে আরার আমাদের মাঝে ফিরে আসেন।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর শহরের পৌর আজিম শাহ বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর ২নং ওয়ার্ড বিএনপি ও মহিলা দল এ সভার আয়োজন করে।
এ্যানি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। রণাঙ্গনে যুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছেন। তার সহধর্মিণী তিনবারের প্রধানমন্ত্রী থাকাকালে বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন। বিশেষ করে নারী শিক্ষার উন্নয়নে ও দেশের নারীদের উন্নয়নে গ্রামে গ্রামে কাজ করেছেন।
তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সকল দেশেই জিয়া পরিবারের সুনাম রয়েছে। মাত্র অল্প কিছু বছর প্রেসিডেন্ট থাকাকালে জিয়াউর রহমান বাংলাদেশের জন্য অনেক কাজ করেছেন। এজন্য গ্রামে-গঞ্জে প্রতিটি স্থানে তিনি ও তাঁর পরিবার অনেক বেশী জনপ্রিয়। সারাবিশ্বে জিয়া পরিবারের সুনাম রয়েছে। তাই এখন বেগম জিয়ার জন্য সকল মানুষ দোয়া করছেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু। সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।