ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের ১৬ আসনে ৪২ ম্যাজিস্ট্রেট নিয়োগ

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১৩, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় চট্টগ্রাম নগর ও উপজেলার ১৬টি সংসদীয় আসনে ৪২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন জেলা প্রশাসক।

শুক্রবার (১২ ডিসেম্বর) জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এক অফিস আদেশে তাদেরকে এই নিয়োগ দেন।

দায়িত্বপ্রাপ্ত এই ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী পরিবেশ সুন্দর রাখতে সবাই যেন আচরণবিধি মেনে চলেন, সেজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।

দায়িত্বপ্রাপ্ত এই ৪২ জন ম্যাজিস্ট্রেটের মধ্যে চট্টগ্রাম নগরের ১৬টি থানা এলাকায় ১২ জন ও ১৫টি উপজেলায় ৩০ জন দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা শুক্রবার থেকে তাদের দায়িত্ব পালন শুরু করেছেন, যা শেষ হবে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের দুই দিন পর।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।