বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন যুবদলের উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি চট্টগ্রাম মহানগর যুবদল নেতা আবদুর রশিদ চৌধুরী টিটুর নেতৃত্বে বায়েজিদ বোস্তামী এলাকা থেকে শুরু হয়ে বাংলাবাজার, আরেফিন নগর, টেক্সটাইল ও শেরশাহসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেরশাহ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা আলাউদ্দিন, জহির উদ্দিন হিমেল, শেখ রহমান, আবু বক্কর, মো. সালাউদ্দিন, মো. ফারুক, রবিউল হাসান সান্ত, মো. কবির, জহিরুল ইসলাম বাবু, ফয়েজ উদ্দিন, মো. লিটন, মো. নজরুল ইসলাম, মো. মোক্তার, মো. কামাল, মো. মোস্তফা, মো. দুলাল, মো. কাউসার, মো. মহিউদ্দিন, মো. বাবুল, মো. ফরিদ, শামীম, আল-আমিন, মো. হারুন, ইয়াসিন তালুকদার, মো. রায়হান, আরফাতসহ অন্যান্য নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আবদুর রশিদ চৌধুরী টিটু বলেন, “বাংলাদেশ বিনির্মাণের এই গুরুত্বপূর্ণ সময়ে তারেক রহমানের দেশে ফিরে এসে নেতৃত্ব দেওয়ার কোনো বিকল্প নেই। দেশের জনগণ আগামী ২৫ ডিসেম্বর তাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।” এর মাধ্যমে সংক্ষিপ্ত সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD