ঢাকারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম-৯ আসনে ডা. এ কে এম ফজলুল হকের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ২৬, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

“এবার বিজয়ের লক্ষ্যই নির্বাচন” — ফয়সাল মুহাম্মদ ইউনুছ

চট্টগ্রাম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-৯ (২৮৬) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

মনোনয়নপত্র উত্তোলন শেষে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের পরিচালক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব ফয়সাল মুহাম্মদ ইউনুছ বলেন, “এবার বিজয়ের লক্ষ্যই নির্বাচন।”

তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি নির্মূল করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছে। দেশবাসীকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচনের সাক্ষী হতে সবাই আজ প্রস্তুত।

এ সময় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্প্রতি শহীদ শরীফ ওসমান হাদীকে নৃশংসভাবে হত্যাসহ দেশকে অস্থিতিশীল করার ধারাবাহিক ষড়যন্ত্র ও নানামুখী চক্রান্ত চলছে। এসব বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

মনোনয়নপত্র উত্তোলনকালে আরও উপস্থিত ছিলেন আসন পরিচালনা কমিটির সচিব জনাব তাওহীদ আজাদ, প্রার্থীর প্রধান এজেন্ট ও বাকলিয়া থানা আমীর জনাব সুলতান আহমদ,চট্টগ্রাম ০৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য আরিফুল ইসলাম, এডভোকেট জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।