ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভুল করে ট্রেনের জরুরি চেইন টান দিল যাত্রী, কালুরঘাট সেতুতে যানজট

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ২৯, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

চেইন টানায় কালুরঘাট সেতুতে দাঁড়িয়ে গেল কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। এতে প্রায় এক ঘণ্টা সেতুর দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন শত শত যাত্রীরা। আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে সেতু পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

ভোগান্তিতে পড়া যাত্রীরা বলেন, হঠাৎ দেখা যায় ট্রেনটা সেতুর ওপরই দাঁড়িয়ে গেছে। কে বা কারা চেইন টানল- কিছুই বোঝা গেল না। গুরুত্বপূর্ণ সেতুর উপর অহেতুক চেইন টেনে মানুষকে দুর্ভোগে কে বা কারা ফেলেছে তদন্ত করে শাস্তির দাবী করেন যাত্রীরা।

জান আলীহাট রেলস্টেশনের মাষ্টার মো. নেজাম উদ্দিন বলেন, দুপুর পৌনে ১টায় কালুরঘাট সেতু পার হওয়ার সময় পর্যটক এক্সপ্রেসের কোনো এক যাত্রী ভুল করে জরুরি চেইন টেনে ফেলেন। এতে ট্রেনটি পশ্চিম থেকে পূর্বপাড়ে গিয়ে দাঁড়িয়ে যায়। এর ২০ মিনিট পর জরুরি পরিস্থিতি পর্যবেক্ষণ করে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। হঠাৎ ট্রেন দাঁড়িয়ে পড়ায় সেতুই দুইপাশের যানজট দীর্ঘ হতে থাকে। এ সময় ভোগান্তিতে পড়েন জনসাধারণ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।