ঢাকাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ২৯, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

জেলায় আজ কলারোয়া উপজেলার সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও ওষুধ সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কাকডাঙ্গা মাঠ নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ওষুধ এবং  মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার চান্দাপোষ্ট নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১১ লাখ ৫৩ হাজার পাঁচশ’ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।