বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দলের গুলশান কার্যালয়ে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে খালেদা জিয়ার জন্য রাখা সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন তিনি।
এ সময় গুলশান কার্যালয়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।
গুলশান কার্যালয়ে গিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উপস্থিত বিএনপি নেতৃবৃন্দের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য, ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার বয়স হয়েছিল ৮০ বছর।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

