নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দে উচ্ছ্বাসিত হয়েছেন চট্টগ্রাম’র বহদ্দারহাট খাজা রোডস্থ কিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার কোমলমতি শিক্ষার্থী।
১লা জানুয়ারি মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ আমান উল্লাহ দৌলতের সভাপতিত্বে হাফেজ মুহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় অত্র মাদরাসার ইংরেজি শিক্ষক মুহাম্মদ ওবাইদুল্লাহ বলেন, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে, নিজেকে গড়ার জন্যই ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞানমনস্ক বই পড়তে হবে।বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানে শিক্ষক হাফেজ মাওলানা মুহাম্মদ ওবাইদুল করিম, হাফেজ মুহাম্মদ হেলাল উদ্দিন, হাফেজ মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ মমতাজ মিয়া, মুহাম্মদ এনামুল হক সহ প্রমুখ।

সভাপতির বক্তব্যে আমান উল্লাহ দৌলত বলেছেন, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকাল থেকে ১০২ জন শিক্ষার্থী হাফেজ হওয়ার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা বর্তমানে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্কুল, মাদরাসা, এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এটাই আমাদের বড় অর্জন।
পরে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ শেষে দেশ ও দশের কল্যাণে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

