ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন এর মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ৪, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঋণ খেলাপি হওয়ার অভিযোগে চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ জসিমের মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যাচাই প্রক্রিয়ায় প্রার্থীর ব্যাংক ঋণ সংক্রান্ত তথ্য নিয়ে অস্পষ্টতা ও জটিলতা দেখা দেওয়ায় তাৎক্ষণিকভাবে মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

রিটার্নিং অফিস সূত্র আরও জানায়, জসিম উদ্দিন আহমেদ জসিমের ঋণ খেলাপি সংক্রান্ত বিষয়টি পুনরায় যাচাই করে রবিবার বিকেল চারটায় চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। ওই সময় যাচাই-বাছাইয়ের তালিকায় তার বিষয়ে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।