ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন নির্বাচন ঘিরে রাঙামাটিতে সাংবাদিক প্রশিক্ষণ

মাহাদী বিন সুলতান (রাঙামাটি প্রতিনিধি)
জানুয়ারি ৭, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ বেতার, রাঙামাটি আঞ্চলিক বার্তা সংস্থার উদ্যোগে এক অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের সংবাদের মান উন্নয়ন, নির্বাচনে সংবাদ সংগ্রহে পরিকল্পনা ও জনগণের নির্বাচনী ভাবনা সংক্রান্ত সংবাদ সংগ্রহ বিষয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় বেতার কার্যালয়ের প্রচার কক্ষে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি আঞ্চলিক বার্তা সংস্থার উপ-বার্তা নিয়ন্ত্রক শারমিন রহমান সুমি।

এসময় সহকারি উপ-বার্তা নিয়ন্ত্রক জনাব মাহবুব উদ্দিন সহ জেলার সকল উপজেলা প্রতিনিধি ও বাংলা বিভাগের শিল্পীরা উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।