ঢাকাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জনগণের শাসক নয়, সেবক হতে এসেছি: অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ৮, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

১৩নং পাহাড়তলী ওয়ার্ডে আয়োজিত একটি মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, তারা জনগণের শাসক হতে আসেননি; বরং জনগণের সেবক হিসেবেই তাদের দায়িত্ব গ্রহণ। জনগণের কল্যাণেই তারা সম্পূর্ণভাবে নিবেদিত থাকবেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, নেতৃত্ব মানে ক্ষমতার প্রদর্শন নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, তাদের সমস্যা শোনা এবং কল্যাণে কাজ করা। সততা, দায়িত্ববোধ ও মানবিকতাকে সামনে রেখেই তারা কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।

অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। তার এ বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ ইতিবাচক প্রতিক্রিয়া জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।