ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ওমানে বেড়াতে যাওয়ার পথে ফটিকছড়ির একই পরিবারের ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১০, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

ওমানের সালালাহে পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার পথে গতকাল শুক্রবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি সুন্দরপুর ইউপির সাকিব, সাথে থাকা তার মা এবং তার বোনজামাই ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০১৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ দিদারুল আলম মারা গেছেন।

এ দুর্ঘটনায় আরেকজন গুরুতর আহত অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিবারের হাসিমুখের ছবি শেয়ার করেন সাকিব। স্ট্যাটাসে তিনি লেখেন—“পরিবার নিয়ে সালালাহর পথে, নবীয়ে কেরামগণের যিয়ারাত ও সালালাহর সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যে, যদিও অফ সিজন
কিন্তু সেই আনন্দযাত্রাই মুহূর্তের মধ্যে রূপ নেয় গভীর শোকের ঘটনায়। পরিবারসহ প্রবাসজীবনের এক স্মরণীয় সফর যে এভাবে মর্মান্তিক পরিণতি ডেকে আনবে, তা কেউ কল্পনাও করতে পারেনি।

প্রবাসী মোহাম্মদ বাবর বলেন- সাকিব আমার বন্ধু। গতকাল এ তার সাথে কথা হয়েছে। পরে তার পরিবার নিয়ে বেড়ানোর পর সালালা থেকে ফেরার পথে এ ঘটনা ঘটেছে। এমন হৃদয়বিদারক ঘটনা কোন ভাবেই মানতে পারছিনা। এ সড়কটাতে কত মানুষ প্রাণ হারিয়েছে তার ঠিক নাই। সড়কটা দিয়ে গাড়ি উঠার সময় বেশিরভাগ সময় অন্য গাড়ির সাথে ধাক্কা খায়।

সেলিম উল্লাহ সজিব বলেন- দিদার আমাদের ক্লাসমেট ছিল। অত্যন্ত ভালো মনের ছেলে ছিল সে। এভাবে চলে যাবে ভাবিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।