ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা ও গণঅধিকারের দীনময় রোয়াজা

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১৩, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে খাগড়াছড়ি–২৯৮ আসনের প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা ও গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী দীনময় রোয়াজা। গতকাল সোমবার দুপুরে বিষয়টি দুই প্রার্থী নিশ্চিত করেছেন।

সোনা রতন চাকমা জানান, এক শতাংশ ভোটারের সমর্থন তালিকায় কয়েকজন ভোটারের নম্বর অসম্পূর্ণ থাকায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে কমিশন তার মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে।

দীনময় রোজায় বলেন, আমার ব্যাংকে ক্রেডিট কার্ড সংক্রান্ত খুব ছোট্ট একটা সমস্যা ছিল। সেটার জন্য আমাকে আপিল করতে হয়েছে। প্রয়োজনীয় ডকুমেন্টস আমি জমা দিয়েছি। ইসি আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে।

খাগড়াছড়ি–২৯৮ আসনে বিএনপির প্রার্থী আবদুল ওয়াদুদ ভূঁইয়া, জামায়াতে ইসলামীর মো. এয়াকুব আলী, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, ইসলামী আন্দোলনের মো. কাউসার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুর ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশোপ্রু মারমার পাশাপাশি মনোনয়ন বৈধ হওয়া দুই প্রার্থীও নির্বাচনী লড়াইয়ে সামিল হবেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।