ঢাকাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রকে নির্লজ্জ বলে নিন্দা উত্তর কোরিয়ার

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১৩, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রকে নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। গতকাল ১২ জানুয়ারি এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে নির্লজ্জ বলে আখ্যায়িত করে দেশটি জানায়, ওয়াশিংটনের কর্মকাণ্ড জাতিসংঘের মর্যাদা ক্ষুণ্ন করছে এবং তা একটি ঘৃণ্য অপরাধের শামিল। খবর বাংলানিউজের।

পিয়ংইয়ংয়ের জাতিসংঘ মিশনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, জাতিসংঘে আলোচনার মূল বিষয় হওয়া উচিত যুক্তরাষ্ট্রের এসব কর্মকাণ্ড, অন্য দেশগুলোর বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আরোপ নয়। উত্তর কোরিয়ার মতে, যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ জাতিসংঘকে অবজ্ঞা করার সামিল। তবে বিবৃতিতে কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ করা হয়নি। বিশ্লেষকদের ধারণা, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার ঘটনায় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মহলে যে সমালোচনার মুখে পড়েছে, তার প্রেক্ষাপটেই এই প্রতিক্রিয়া জানিয়েছে পিয়ংইয়ং।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।