ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্টেডিয়াম ও সিআরবির ৪ রেস্টুরেন্ট ও খাবার প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৫

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১৩, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

নগরীর স্টেডিয়াম ও সিআরবি এলাকায় চার রেস্টুরেন্ট ও খাবারের দোকানকে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। গতকাল ভোক্তা অধিকারের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার চট্টগ্রাম মেট্রোর সহকারী পরিচালক আনিছুর রহমান জানান, নগরীর সিআরবি এলাকায় অবস্থিত তাসফিয়া গার্ডেন রেস্টুরেন্টকে অননুমোদিত ক্যামিকেল রাখাসহ অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করার দায়ে স্টেডিয়াম এলাকার ফাস্টফুডের দোকান সাব–জিরোকে ১৫ হাজার টাকা, রয়েলহাটকে ২০ হাজার টাকা এবং রোদেলা বিকেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।