“বিসমিল্লাহির রাহমানির রাহিম—বাংলাদেশ জিন্দাবাদ” এই চেতনা ধারণ করে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আব্দুল বারীর নেতৃত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পরদিনই নিজ জন্মভূমি মাত্রাই ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির এই প্রার্থী।
প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল বারী বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে দেশের দরিদ্র জনগণের জীবনমান উন্নয়নই হবে আমাদের প্রধান লক্ষ্য। ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে প্রতিটি দরিদ্র পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হবে, যাতে সাধারণ মানুষ ন্যূনতম জীবনযাপন করতে পারে।”
তিনি আরও বলেন, “জয়পুরহাট জেলার বহু গ্রামীণ সড়ক আজও কাঁচা রয়ে গেছে। বিএনপি সরকার গঠন করলে এসব রাস্তা দ্রুত পাকা করা হবে। উন্নয়ন হবে মানুষের ঘরে ঘরে, শুধু শহরকেন্দ্রিক নয়।”
বিশেষ অতিথির বক্তব্যে কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মো. ইব্রাহিম হোসেন ফকির বলেন,
“বিএনপি জনগণের দল। এই দল সবসময় ভোটাধিকার, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকারের পক্ষে রাজপথে থেকেছে। আগামী নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেবে।”
এছাড়াও কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন।
নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো জনসভাস্থল উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানটি আয়োজন করে মাত্রাই ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।
জনসভায় সভাপতিত্ব করেন মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম।


বিশেষ অতিথির বক্তব্যে কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মো. ইব্রাহিম হোসেন ফকির বলেন,