চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র শুভাকাঙ্খি ও সিনিয়র সাংবাদিক শিব্বির আহমেদ ওসমানের মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে সিআরএ। এক শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় সিআরএ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিক শিব্বির আহমেদ ওসমানের মায়ের মৃত্যুতে আমরা একজন স্নেহশীল মাতৃমূর্তিকে হারালাম। এই শোকের সময়ে আমরা তার পরিবার-পরিজনের পাশে রয়েছি এবং মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময় পার করার শক্তি দান করেন।
পারিবারিক সূত্রে জানা যায়; ২৫ জানুয়ারী রাত ১০.২৭ মিনিটে মরহুমা পৃথিবীর মায়া ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন… লক্ষিপুর জেলায় নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

